ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট
ফেনী প্রতিনিধি
ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার ও ক্লাস চালুর দাবিতে শিক্ষার্থীরা রবিবার ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় আন্দোলনকারী ছাত্ররা প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে অধ্যক্ষের অনুরোধে তালা খুলে দেওয়া হয়। দ্বিতীয় শিফটের শিক্ষার্থী মোশাররফ হোসেন, মাহফুজ ও জোবায়ের হোসেন অবিলম্বে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে দ্বিতীয় শিফটের ক্লাস চালু করার দাবি জানান।
ইনস্টিটিউটের সিনিয়র ইনস্ট্রাক্টর শাহ আলম ইত্তেফাককে জানান, তাদের দ্বিতীয় শিফট চালু করার পর থেকে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। পারিশ্রমিকের দাবিতে তারা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করে আসছে। এদিকে, রবিবার এ দাবি আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউটের সামনে শিক্ষকরা এ মানববন্ধন করেন।