ভেদরগঞ্জে ইয়াবাসহ একজন আটক

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা থেকে সোহেল (৩৫) নামে একজনকে ২৯ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প। শনিবার রাতে তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্দ্রা গ্রামের মো. দবির সরদারের ছেলে।

র্যাব-৮ (সিপিসি-৩)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রাতে র?্যাব ইয়াবাসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।