আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
চীন থেকে ফেরা মো. আব্দুর রহিম মোল্লাকে (২৮) রবিবার সকালে উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিত্সা সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় হাসপাতালের চিকিত্সক ডা. ফয়সাল ফাহাদ, স্যানিটারি ইনসপেক্টর সুকলাল সিকদার ও থানার এসআই শাজাহান মিয়া আইসোলেশন ইউনিটে উপস্থিত ছিলেন। সে বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোক সেন গ্রামে রুস্তুম আলী মোল্লার ছেলে ও চীনের জিয়াং সু ইউনিভার্সিটির ছাত্র।
হাসপাতালের চিকিত্সক ডা. ফয়সাল ফাহাদ জানান, আইসোলেশন কেন্দ্র থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত রহিমকে সবসময় মাস্ক ব্যবহারসহ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি রহিমকে তার ঘরে পরিবার সদস্যদের কাছ থেকে ১৪ দিন একা আলাদা থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সক।