দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গতকাল রবিবার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য ড. ইঞ্জিনিয়ার এ জেড এম ওবায়েদ হোসেন, আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন খান, মতলবের বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, দাউদকান্দির পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনির হোসেন সরকার।