অনেকদিন পর আবারো বড়পর্দায় ফিরতে যাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। অনন্তের সিনেমা মুক্তি মানে অন্যরকম আলোচনা। তবে এবার পেছনের সব আলোচনাকে ছাপিয়ে গেছেন তিনি। এই বছর মুক্তি পেতে যাচ্ছে তার ‘দ্বিন:দ্য ডে’ সিনেমাটি। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বেশ বড় পরিসরে একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। জানা যায়, ঢাকাই ইন্ডাস্ট্রিতে এমন বাজেটের সিনেমা আগে কখনো হয়নি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে নির্মিত হয়েছে ‘দ্বিন:দ্য ডে’। সিনেমাটি নিয়ে এবার ছোটপর্দার আড্ডায় বসেছে অনন্ত।
গতকাল চ্যানেল আইয়ের ‘৩০০০ সেকেন্ড’ রেকডিং স্টুডিওতে একসঙ্গে বসেছিলেন অনন্ত জলিল ,বর্ষা, কাজী হায়াত্, খোরশেদ আলম খসরু, মালেক আফসারী ও রায়হান রাফি। ফরিদুর রেজা সাগরের পরিকল্পনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের পর্দায় নিয়মিত প্রচার হচ্ছে অনুষ্ঠান ‘৩০০০ সেকেন্ড’। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ৩০০০ সেকেন্ডের এই অনুষ্ঠানে গতকাল কি রেকর্ডিং হয়েছিল। শিগগিরই চ্যানেল আইতে প্রচার করা হবে এই অনুষ্ঠানটি।
গত বছর অনন্ত শুরু করেন ‘দ্বীন:দ্য ডে’ সিনেমার শুটিং। অবশেষে ছবিটি এ বছরের কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে। প্রায় ছয় বছর পর অনন্ত জলিলের ভক্তরা তার কোনো সিনেমা পেতে যাচ্ছে। অনন্তের কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ। নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এই সিনেমাটি।