আমরা চাই সকলে শান্তিতে বাস করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে কি করলেন সেটা বড় কথা নয় আমরা চাই সকলে শান্তিতে বাস করবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ। 

সোমবার গণভবনে শুভ বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা ক্ষমতায় থেকে মানুষের জীবন-মান উন্নত করেছি। মানুষ সুখে থাকবে, শান্তিকে থাবকে এটাই চাই।

আরও পড়ুন: জেএসসি ও পিইসির ফল প্রকাশ

ইত্তেফাক/এমআই