এবারের বইমেলায় শ্রাবণী প্রামানিকের একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। নাম তার ‘জলজীবন’। এগারোটি ছোটগল্পে সাজানো হয়েছে জলজীবন।
জলজীবন নিয়ে লেখক শ্রাবণী প্রামানিক বলেন, যে জীবন শেকড়ের, যে জীবন নদীর মতো প্রবাহমান, যে জীবন আমাদের অস্তিত্বকে আমূলে নাড়িয়ে দেয়; সেই জীবনের গল্প পাতায় পাতায় লেখা আছে জলজীবনে। যে কথা খুব গোপনে রাখা আছে মনের সিন্দুকে, বলা যায় না কাউকে; অথচ সে গল্পই যেন জীবনের চালিকাশক্তি— সেই গল্প জলজীবনের গল্প।
তিনি আরও বলেন, যাপিত জীবনের চেনা-অচেনা সুরের ঝংঙ্কার ধ্বণিত হয়েছে এ গল্পগ্রন্থে। জলজীবনে আছে এমন কিছু জীবন, যারা কখনো স্রোতের বিপরীতে চলে, কখনো আবার স্রোতের মুখেই চলে। আটকানো যায় না ঢেউয়ের আঘাত। তবুও থেমে থাকে না জীবন— চলে উজানে।
বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র। পাওয়া যাচ্ছে বইমেলায় ১৬৭-১৭০ নম্বর স্টলে।
ইত্তেফাক/কেকে