দেশেই মিলবে রিয়েলমি স্মার্টফোন

২০১৮ সালের মে থেকে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। দেশের বাজারেও এর কার্যক্রম শুরু করবে ব্র্যান্ডটি। ‘ডেয়ার টু লিপ’ ট্যাগলাইনে  বিশ্ব জুড়ে তরুণ স্মার্টফোনপ্রেমীদের প্রত্যাশার সীমা ছাড়িয়ে চমকপ্রদ অভিজ্ঞতা দিতে ইতিমধ্যে বেশ কয়েকটি পণ্য বাজারে নিয়ে এসেছে রিয়েলমি। গত দুই বছরে বৈশ্বিক স্মার্টফোন বিক্রির বাজারে দ্রুত বর্ধনশীল এ স্মার্টফোন ব্র্যান্ডটি শীর্ষ সাতে স্থান করে নেয়।

রিয়েলমি, উন্নতমানের পণ্যের মাধ্যমে তরুণদের মধ্যে হাল ফ্যাশনের প্রযুক্তিনির্ভর জীবনধারা এনে দিচ্ছে। ব্র্যান্ডটির সব প্রাইস রেঞ্জের পণ্যেই আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্য। যে কারণে রিয়েলমি ৬০টির বেশি বিশ্বের নামকরা অ্যাওয়ার্ড জিতে নেয়। অ্যান্ড্রয়েড অথোরিটির বার্ষিক মোবাইল ফোন জরিপে রিয়েলমি এক্স-২ প্রো ডিভাইসটি ‘বেস্ট অব অ্যান্ড্রয়েড-২০১৯’ খেতাব পায়। জিএসএমঅ্যারেনা রিয়েলমি এক্স-২ প্রো কে ‘বেস্ট স্মার্টফোন অব ২০১৯: নম্বর ১ ফ্ল্যাগশিপ কিলারের’ স্বীকৃতি দেয়। বাজারে এক্স ৫০ ফাইভ-জি স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে রিয়েলমি আনুষ্ঠানিকভাবে ফাইভ-জি যুগে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যতে বিভিন্ন দামের  ফাইভ-জি পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাপী ফাইভ-জি জনপ্রিয় করার মাধ্যমে ফাইভ-জি ইকোসিস্টেম তৈরিতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। তরুণদের মধ্যে ফাইভ-জি সহজলভ্য করার লক্ষ্য নিয়েও কাজ করছে ব্র্যান্ডটি। শক্তিশালী পারফরম্যান্সের ট্রেন্ডি পণ্য ও ফাইভ-জি এবং এআইওটি কৌশলগত পণ্যের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের মোবাইল বাজারে নতুন যুগের সূচনা করবে রিয়েলমি।