দুই বিধবা বোন এক বাড়িতে থাকে। তারা সব সময় সেলাই করে আর পত্রিকা পড়ে সময় কাটায়। এক সন্ধ্যায় এক বোন বিড়বিড় করে পত্রিকা পড়ছিল। তখন অন্য বোন বলে উঠল, ‘তুমি আমাকে শোনানোর জন্য পত্রিকা পড়ে থাকলে আরেকটু জোরে পড় আর যদি নিজেকে শোনানোর জন্য পড়ে থাক, তাহলে আরেকটু আস্তে পড়।’