বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোরে কচুয়া উপজেলার বারইখালী গ্রামে সোমেদ হাওলাদারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রামবাসী আহত হয়েছে। আহতরা হলেন—মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬)। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
কচুয়া থানার ওসি (তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, নিহতের পরিচয় জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।