বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন (২৫) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার রাত ১১টার দিকে শহরের নিশিন্দারা খাঁপাড়া এলাকায় একটি মেহগনি বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত নয়ন নিশিন্দারা চকরপাড়ার আবদুল মজিদের ছেলে ও সে পেশায় প্রাইভেটকার চালক। নিহত নয়নের পরিবার সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ওমর ফারুক স্কুলের পিছনে মেহগনি বাগানে নয়নকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক নয়নকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ঘটনার পর এলাকায় অভিযান শুরু করা হয়েছে। কাউকে আটক করা যায়নি।