ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে পাঁচ ঘণ্টা টোল আদায় বন্ধ

যানজটের সৃষ্টি

ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পাঁচ ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর উভয় পাড়ে সোমবার ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত টোল আদায় বন্ধ থাকে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার ও সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ ছিল।