স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকির ফাইনালে উঠেছে নৌবাহিনী ও সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকাল ৩টায় হকি স্টেডিয়ামে ফাইনাল। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে নৌবাহিনী। আর ৩ ম্যাচে ২ জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে সেনাবাহিনী। গ্রুপ পর্বের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয় নৌবাহিনী ও সেনাবাহিনীর মধ্যে। শেষ পর্যন্ত নৌবাহিনী ৩-২ গোলে জয় পায়। চার দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠেছে। বিদায় নেয়া বিমান বাহিনী তিন ম্যাচের একটিতে জয় পায় এবং কোনো ম্যাচ জেতেনি পুলিশ।