ইত্তেফাক রিপোর্ট
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামকে সভাপতি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার সাভারের মিলিটারি ডেইরি ফার্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিদায়ি কমিটির সভাপতি মাহফুজুর রহমান এবং বিদায়ি কমিটির কার্যকরি সভাপতি অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসেরকে নির্বাহী কমিটির এক এবং দুই নম্বর সদস্য নির্বাচিত করা হয়। এছাড়া গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে অ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণিকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রংপুরের সিরাজুল ইসলাম।