ড. এম শামসুর রহমান
ত্রিশালের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. এম শামসুর রহমান (৮০) রবিবার রাজধানীর এ্যাপোলো হাসপাতালে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন তার বিদেহী আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।