তিনটি উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১০ শেখ রবিউল আলম, বাগেরহাট-৪ কাজী খায়রুজ্জামান শিপন এবং গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। আগামী ২১ মার্চ এই তিন আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।