২০১০-পরবর্তী সময়ের বাংলাদেশের বিভিন্ন আন্দোলন নিয়ে এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অনুপম দেবাশীষ রায়ের দুই বই ‘কালকের আন্দোলন, আজকের আন্দোলন’ এবং ‘নট অল স্প্রিংস অ্যান্ড উইন্টার’। বইমেলার আদর্শ প্রকাশনীর ৪২১, ৪২২, ৪২৩ ও ৪২৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বই দুটি।
২০১০-পরবর্তী বাংলাদেশে হওয়া বিভিন্ন আন্দোলনের সফলতা, ব্যর্থতা ও সেখান থেকে ভবিষ্যতের আন্দোলনকর্মীদের জন্য শিক্ষা নিয়ে ‘কালকের আন্দোলন, আজকের আন্দোলন’ এবং ‘নট অল স্প্রিংস এন্ড উইন্টার’ বই দুটি লিখেছেন অনুপম দেবাশীষ রায়। বই দুটিতে নিজের তাড়না এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আন্দোলনগুলোর সফলতা, ব্যর্থতা ও সেখান থেকে শিক্ষা নিয়ে বিশ্লেষণ করেছেন লেখক।
এখানে লেখক দেখিয়েছেন কেমন করে নতুন যুগের তারুণ্যের আকাঙ্ক্ষার নতুন ধারার রাজনীতি নির্মাণে আন্দোলন একটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইত্তেফাক/জেডএইচডি