আনোয়ার কবিরের কবিতার বই ‘বঙ্গবন্ধু শত ফুলের কোরাস’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো আনোয়ার কবিরের কবিতার বই ‘বঙ্গবন্ধু শত ফুলের কোরাস’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই মহান নেতাকে নিয়ে লেখা ১০০ কবিতার বইটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশনী।

 

বইটি সম্পর্কে লেখকের বক্তব্য, কবিতাগুলোতে বঙ্গবন্ধুর শৈশব, বেড়ে ওঠা, যৌবন, সংসার জীবন, রাজনীতি, দর্শন ও জেলে থাকার সময়কার নানান বিষয় উঠে এসেছে।

 

মেলায় প্রকৃতি প্রকাশনীর স্টল নম্বর ৭০৭। বইটির মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা।