নড়াইল-২ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার নির্বাচনী এলাকায় পথসভা ও জনসভা করেছেন। সোমবার সকালে নড়াইলের নিজ বাসা থেকে বের হয়ে লোহাগড়া উপজেলা মিঠাপুর বাজার, কালিনগর বাজার, লাহুড়িয়াবাজার, মাকড়াইল হাইস্কুল মাঠ, বাতাসী বাজার, শিয়ারবর হাট, মানিকগজ বাজার, ছত্রহাজারী, মরন মোড়ে পথসভা করেন মাশরাফি।
এদিন বিকালে জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে জনসভায় তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আওয়ামী লীগের প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে আপনারা ভোট দেবেন। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। নৌকায় ভোট দিলে নড়াইল-লোহাগড়ার উন্নয়ন হবে।’
আরো পড়ুন: আমার প্রতিদ্বন্দ্বীরা যেন কোনোভাবেই আঘাত না পান: মাশরাফি
এ সময় বক্তব্য দেন- লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুনজুরুল করিম মুন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডর করিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন, শালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান তসরুল আলম, আওয়ামী লীগ নেতা সুজন রহমান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ