নেটওয়ার্কের অপব্যবহারের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ফেসবুক নয়টি শীর্ষস্থানীয় পোর্টালের কপি পেজ ও ছয়টি ব্যক্তিগত একাউন্ট বন্ধ করে দিয়েছে। এটি গত ২০ ডিসেম্বরের কথা, তখন থেকে দেশের জাতীয় নির্বাচনের বাকি মাত্র ১০ দিন। এর পরে টুইটার ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে ফেসবুক একটি বিবৃতিতে জানিয়েছে যে, গ্রাফিকার দেয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রাফিকা হলো ইন্টেলিজেন্স কোম্পানি যারা এমন বিষয়গুলো নিয়েই কাজ করে। ফেসবুকের সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান নাথানিল গ্লাইচের বলেন, ‘আমরা যাচাই করে দেখেছি - ওই পেজগুলো দেখতে স্বাধীন পেজগুলোর মতো এবং এগুলোতে সরকার বিরোধী ও বিরোধী দলীয় বিভিন্ন কনটেন্ট আপলোডের জন্য ডিজাইন করা হয়েছে।’
বিডিএস২৪ডটকম- এ প্রকাশিত একটি ভুয়া সংবাদে বলা হয়েছে, বিরোধী দলীয় (বাংলাদেশ ন্যাশনাল পার্টি) -এর প্রধান খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে বহিস্কার করেছে। সংবাদে, সাবেক প্রধান মন্ত্রী বেগম জিয়া কারাগার থেকে মোবাইলফোনে রেকর্ড করা একটি বার্তার মাধ্যমে এ বহিস্কারাদেশ দেন। বিডিএস২৪ডটকম নামের একটি ওয়েবপেজ এই ভূয়া সংবাদটি প্রকাশ করেছিল। বিডিএস২৪ডটকম এর ফেসবুকক পেজটি ফেসকুকের তালিকায় শীর্ষপেজগুলোর মধ্যে একটি।
বিডিনিউজ২৪ডটকম - এর প্রধান সম্পাদক বলেন,‘গত ১২ বছরেরও বেশি সময় ধরে আমরা এগুলো নিয়ে ভুগতে ছিলাম। সাধারণ বিষয়গুলোর মতো গুরুত্বপূর্ণ সংবাদের ক্ষেত্রে এমন ভুল করলে আমরা রাজস্বও হারাতে পারি। এই ধরনের ক্লোন সাইটগুলোর বিরুদ্ধে অভিযোগ করে কপিরাই সংস্থা থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাই না।’ সংবাদ মাধ্যমটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছিল। কপিরাইট অফিস ও সংশ্লিষ্ট অন্যান্য আইনী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো ফেক নিউজ সাইটগুলো ব্লক করার পদক্ষেপ গ্রহণ করছে।
সূত্র:দ্য হিন্দু ডটকম