অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অভিষেকের সৌজন্যে নড়াইলে উত্সব

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অভিষেক দাস অরণ্যের সৌজন্যে হাজারো মানুষ হরেক রকমের আতশবাজির ঝলকানির মনোরম দৃশ্য উপভোগ করল।

গত সোমবার  রাতে নড়াইলবাসীর সৌজন্যে শহরের সুলতান মঞ্চ প্রাঙ্গণে শতাধিক আতশবাজি ফোটানো হয়। রাতের আকাশে শহরের হাজারো মানুষ হরেক রকম বাজির ঝলকানির মনোরম দৃশ্য উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মোর্তজা স্বপন, ক্রিকেটার অভিষেক দাস অরণ্য, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান প্রমুখ।