করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে চতুর্থ আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ। ২৩ ফেব্রুয়ারি টঙ্গির আর্চারি প্রশিক্ষণকেন্দ্র শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এটি শুরুর কথা ছিল।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে—৩০টি দেশের এতে অংশগ্রহণের কথা ছিল; কিন্তু করোনা ভাইরাস-আতঙ্কে ইতিমধ্যে ১০টি দেশ অংশ নিতে অস্বীকৃতি জানালে আর্চারি ফেডারেশন আসরটি স্থগিত করতে বাধ্য হয়।
—বিডিনিউজ