‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

বরিশাল অফিস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বরিশাল নগরীর বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক)। আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।