পলিথিন মজুদের দায়ে ব্যবসায়ীকে দণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধভাবে পলিথিন মজুদের দায়ে মঙ্গলবার দুপুরে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হলেন জেলা শহরের চেয়ারম্যান মার্কেটের ব্যবসায়ী মজিবুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মোহাম্মদ পাশার নেতৃত্বে ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এছাড়া একই অভিযোগে মা-বাবা এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম জনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুই রাইস মিলকে জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গৌরীপুরে চাল বাজারজাতকরণের জন্য প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে মঙ্গলবার দুটি অটো রাইস মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মিল দুটি হলো বসাক অটো রাইস মিল ও হাসিম অটো রাইস মিল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর এই অভিযান পরিচালনা করেন।