এই সময়ের ছড়া

স্বপ্ন-লুট

সারওয়ার-উল-ইসলাম

 

ডাকঘরে সঞ্চিত অর্থের সুদ

ভরসা যাদের, তারা টেনশনে বুঁদ।

 

কোনোমতে চলে যেত শনি থেকে বুধ

অর্ধেকে নেমে এলো সঞ্চয়-সুদ।

 

তাদের স্বপ্নগুলো হলো ‘নয়-ছয়’

যারা করে লুটপাট তাদের কী হয়?

 

জনগণ কর দেয় ব্যাংক বাঁচে তাতে

ঋণখেলাপির থাবা গরিবের ভাতে।

 

নিরীহ মানুষ কেন শুধু খায় ধরা?

প্রশ্নটা করতেই লিখলাম ছড়া।