নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এবং সর্বশেষ নিয়োগ বিধিমোতাবেক ময়মন্তপুর রুহুল আমিন দ্বিমুখী দাখিল মাদরাসা, ডাকঘর: পূর্ব ফরিদপুর, উপজেলা: পলাশবাড়ী, জেলা: গাইবান্ধার জন্য শূন্য পদে ০১ (এক) জন নৈশপ্রহরী ও নবসৃষ্ট পদে ০১ (এক) জন নিরাপত্তা কর্মী (পুরুষ) আবশ্যক। উভয় পদে শিক্ষাগত যোগ্যতা জেডিসি-জেএসসি/সমমান। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে দুই কপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও ১০০০/- (এক হাজার) টাকা অফেরতযোগ্য ব্যাংক জমা রসিদ সোনালী ব্যাংক লিমিটেড, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা, হিসাব নম্বর- ০০২০৬১৫৮৮ এর অনুকূলে জমাপূর্বক রসিদ সংযুক্ত আবেদন সভাপতি বরাবর অফিস চলাকালীন সময়ে পৌঁছাইতে হইবে। —সভাপতি, ময়মন্তপুর রুহুল আমিন দ্বিমুখী দাখিল মাদ্রাসা, পলাশবাড়ী, গাইবান্ধা। সিকে-৪৩৮
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদরাসা, ডাকঘর: এনায়েতপুর, উপজেলা: চৌহালী, জিলা: সিরাজগঞ্জের জন্য উপাধ্যক্ষ পদে ১ জন ল্যাব এসিস্ট্যান্ট কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে ১ জন, ল্যাব এসিস্ট্যান্ট জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস পদে ১ জন ও ১ জন আয়া নিয়োগ দেয়া হবে। উপাধ্যক্ষ পদে ১০০০/- এবং অন্যান্য পদে ৫০০/- টাকার সোনালী ব্যাংকের ড্রাফটসহ আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। —অধ্যক্ষ, মোবাইল নম্বর: ০১৭১৮০৮৭৫২১। সিকে-৪৩৭
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী) কালিকাপুর দাখিল মাদরাসা, ডাক: কালিকাপুর, উপজেলা: কিশোরগঞ্জ, জেলা: নীলফামারীর জন্য নব সৃষ্ট পদে ০১ জন পরিচ্ছন্নতাকর্মী ও ০১ জন আয়া (জেডিসি/জেএসসি/সমমান) পাস নিয়োগ করা হইবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংক লি:, কিশোরগঞ্জ শাখা নীলফামারীর অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করুন। —সুপার। সিকে-৪৩৩
নিয়োগ বিজ্ঞপ্তি: সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সেসিপ প্রকল্পের আওতায় বৃত্তিমূলক (ভোকেশনাল) কোর্সের জন্য ১ জন ল্যাব এ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এবং ১ জন ল্যাব এ্যাসিস্ট্যান্ট ড্রেস মেকিং বিধি মোতাবেক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনা, ২য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ (সংশ্লিষ্ট ট্রেড), বয়স অনূর্ধ্ব ৩৫ বত্সর। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক, সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম কাউনিয়া, ১ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল, মোবাইল নং ০১৭২১১৮৯৯৮৯। সিকে-৪৩৪
নিয়োগ বিজ্ঞপ্তি: দারুন নাজাত আইডিয়াল মাদরাসা, সারুলিয়া, ডেমরা, ঢাকা-এ শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আরবি (প্রভাষক) ২ জন, বাংলা (প্রভাষক) ১ জন, ইংরেজী (প্রভাষক) ১ জন, গণিত (সহকারী শিক্ষক) ২ জন ও ১ জন আইসিটি (প্রভাষক) পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য (অনার্স/মাস্টার্স/দাওরায়ে হাদীস) প্রার্থীকে আগামী ০১/০৩/২০২০ তারিখের মধ্যে ডাকে/ dnideal2017@gmail.com-এ লিখিত আবেদন করতে হবে। অফিস- 01791163242, 01832762608। সিকে-৪৩০