বই হোক নিত্যসঙ্গী

বই নিয়ে লিও তলেস্তায়ের বিখ্যাত উক্তিটি হচ্ছে, ‘জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন—বই, বই এবং বই।’ বই পড়া ছাড়া মস্তিষ্ক যেমন অন্ধকারে নিমজ্জিত থাকে, তেমনি মননশীলতার উন্নয়ন ঘটে না। জীবনকে সাজাতে বইয়ের প্রয়োজন। বই মানুষকে মানবিক গুণাবলি সম্পন্ন করে গড়ে তোলে। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু বই পড়ে কেউ সুশিক্ষিত হতে পারবে না। বইবিমুখ জাতি কখনো জ্ঞান-বিজ্ঞানে উন্নতি সাধন করতে পারে না। আজ থেকে প্রায় আট শ বছর আগে পারস্য কবি ও দার্শনিক ওমর খৈয়াম বলেছিলেন, ‘একদিন রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’ একটি ভালো বই সব সময় একজন মানুষকে সঠিক পথেই পরিচালিত করে। আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি প্রতিষ্ঠা করে সুশিক্ষিত জাতি গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখা। বই হোক সবার জীবনের পথ চলার পাথেয়। আর তা শুরু করার এখনই সময়।

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম