বিসিকে পেনশন চালু হোক

বিসিক ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মতো জনবহুল দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শিল্প খাতে ২০.৪ ভাগ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেও জনসংখ্যা ছিল আমাদের জন্য বোঝাস্বরূপ। শিল্প কারখানা গড়ে ওঠা এবং  মানব সম্পদ রপ্তানির ফলে সেই জনসংখ্যা আজ সম্পদে রুপান্তরিত হয়েছে। বিসিকের কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে। কিন্তু বাস্তব হলেও সত্য যে, বিসিকের পরে প্রতিষ্ঠিত অনেক সরকারি প্রতিষ্ঠানে পেনশন প্রথা চালু হলেও বিসিক তার বাইরেই রয়ে গেছে। বিসিকের কর্মীবাহিনীকে উত্সাহিত করার লক্ষ্যে দ্রুত পেনশন চালু করা প্রয়োজন। অতএব, মুজিববর্ষে বিসিকে পেনশন প্রথা চালু করা হবে বলে সরকারের কাছে আমরা আশা করি।

মো. আরাফাত রহমান, মহাদেবপুর, নওগাঁ