ব্রেন গেম

থার্টি ফাস্ট নাইট কক্সবাজার সমুদ্রসৈকতে কাটাবে বলে সুমন, তানি, কাকলি, রানা, আমিন, হায়দার এবং বীণা ২৯ ডিসেম্বর কক্সবাজার পৌঁছাল। সমুদ্র দেখে তানি মহাখুশি। তানির ইচ্ছা জাগল সুমনকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের এক মাথা থেকে আর এক মাথায় পৌঁছাবে। তানি প্রথম দিন সমুদ্রসৈকতের এক-দশমাংশ অতিক্রম করল। কিন্তু পরদিন অতিক্রম করল প্রথম দিনের দূরত্বের দুই-তৃতীয়াংশ। আর একদিন সে তার বাকি যাত্রাপথের এক-দশমাংশ এবং তার পরদিন যতটুকু পথ সে ইতিমধ্যে অতিক্রম করেছে তার দুই-তৃতীয়াংশ অতিক্রম করল। সাত দিন পর তানি আবিষ্কার করল কক্সবাজার সমুদ্রসৈকতের শেষ অংশে পৌঁছাতে আরো ১৫ মাইল যেতে হবে।

প্রশ্ন হচ্ছে, সুমন ও তানির এই অভিযানে কক্সবাজার সমুদ্রসৈকতের এক মাথা থেকে অন্য মাথার দূরত্ব কত?

উত্তর আগামীকাল