তারকাদের চোখে ইত্তেফাক

৬৬ বছরে ইত্তেফাক। দেশের ঐতিহ্যবাহী এই পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। সাধারণ পাঠকদের পাশাপাশি তারকাদেরও রয়েছে এই পত্রিকাটি নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথা ও নতুন বছরে শুভেচ্ছা জানালেন ইত্তেফাক-এর জন্য

শাকিব খান

পত্রিকা পড়ার বহুদিনের যাদের অভ্যাস তাদের কাছে ইত্তেফাক-এর অর্থটা অনেকটা ভিন্ন। আর আমি যেহেতু শোবিজের মানুষ আমার কাছে ইত্তেফাক একটি নির্ভরযোগ্য গণমাধ্যমের নাম। আমি ছোট থেকে হলমুখি। ছুটির দিন মানেই বন্ুদের নিয়ে ছবি দেখতে চলে যেতাম। তখন পত্রিকার বিনোদন পাতাটা আমি মূলত পড়তাম। ইত্তেফাকের সিনেমার খবরের নিয়মিত পাঠক ছিলাম আমি। কত প্রিয় তারকার পেপার কেটে যে আমি রেখেছি তার কোনো হিসেব নেই। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে এলো মুক্তিযু"ের দলিল স্বরূপ এই পত্রিকাটি। অনেক শুভকামনা। শুভ জন্মদিন প্রিয় ইত্তেফাক। অনেকগুলো বছর পেরিয়ে এলো ইত্তেফাক। এখনো চির তরুণ। শুভকামনা পত্রিকাটির জন্য।

 

মোশাররফ করিম

গ্রামে আমার ছেলেবেলার অনেকটা সময় কেটেছে। পত্রিকা পড়তে গ্রামের হাটে চলে যেতাম। সেসময় তো পত্রিকা পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। তাই হাটে গিয়ে পত্রিকা পড়তে হতো। ইত্তেফাক বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছে। এখন তো অনেক গণমাধ্যম। তবুও কোনো খবর পড়ে দ্বিধায় পড়ে গেলে ইত্তেফাক খুলে দেখি। অনেকগুলো বছর পেরিয়ে এলো পত্রিকাটি। আমারও অনেক খণ্ডখণ্ড স্মৃতি জড়িয়ে আছে। শুভকামনা ইত্তেফাক পরিবারের জন্য।

 

শবনম বুবলি

চলচ্চিত্র ক্যারিয়ারে যেই গণমাধ্যমগুলো আমাকে শুরু থেকে সাপোর্ট করেছেন। এরমধ্যে অন্যতম ইত্তেফাক। শুধু আমার নয়। আমি দেখেছি নতুন অনেকের সংবাদ ইত্তেফাক বেশ গুরুত্বের সাথে ছাপানো হয়। আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই পত্রিকাটির প্রতি। কারণ বস্তুনিষ্ঠ সংবাদ ও আমাদের শোবিজের সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিবেদন সত্যিই প্রশংসনীয়। আশা করি সামনের দিনগুলোতেও ইত্তেফাক আমাদের সাথে এভাবেই থাকবে।

 

জায়েদ খান

বাড়িতে প্রতিদিন সকালে ইত্তেফাক দেখতাম। এমনকি এখন পর্যন্ত বাসায় ইত্তেফাক রাখা হয়। এই পত্রিকাটির পরিবারের একজন হিসেবেই নিজেকে মনে করি। ইত্তেফাকের সাথে আমার সম্পৃক্ততা ছোটবেলা থেকে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ইত্তেফাকের বিনোদন প্রতিদিন আমাকে সহযোগিতা করে আসছে। আমি এজন্য তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ। নতুন বছর আরো ভালো কিছু নিয়ে শুরু হোক পত্রিকাটির।

 

ফাহমিদা নবী

নতুন বছরে পদার্পনে অনেক শুভেচ্ছা ইত্তেফাকের জন্য। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা অনেক। আমি এই পত্রিকাটির নিয়মিত পাঠক। এটি আমার কাছে গর্বের যে, এত বছর পরও বিশ্বের অনেক পত্রিকার মতো আমাদের ইত্তেফাকও একটি।

 

শহীদ

আমরা যারা ছোটবেলা থেকে পত্রিকার পড়ার অভ্যাসে পড়ে গিয়েছি, তাদের কাছে ইত্তেফাক স্মৃতিময় একটি গণমাধ্যম। কারণ সেই সময় গণমাধ্যমের এত ছড়াছড়ি ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের আগে থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সময়ে গণমাধ্যমটি যেই ভূমিকা রেখেছে তা অনন্য একটি দৃষ্টান্ত। আমার ক্যারিয়ারে বিভিন্ন সময়ে এই পত্রিকাটিকে যেভাবে পাশে পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ।