শক্তিশালী অর্থনীতি নিয়ে বাক্যুদ্ধে ট্রাম্প-ওবামা

বর্তমানে মার্কিন অর্থনীতি বেশ শক্তিশালী বলেই মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ব্যবসায়ী নীতি দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে বলে বহুদিন ধরেই দাবি করে আসছেন। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এক টুইট বার্তাকে কেন্দ্র করে তাদের দুই জনের মধ্যে টুইটারে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। খবর ইউএসএ টুডের

চীনের সঙ্গে দীর্ঘ বাণিজ্য যুদ্ধের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম পর্বের একটা চুক্তি করতেও সক্ষম হয়েছেন। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষি খাত উন্নত করবে বলে অর্থনীতিবিদদের ধারণা। কিন্তু এতো সফলতার দাবি করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা! যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন ওবামা। ছবিতে ক্যাপশন দেন, আজ থেকে ১১ বছর আগে প্রায় সবচেয়ে খারাপ সময়ে আমি ‘রিকোভারি অ্যাক্টে’ স্বাক্ষর করি। এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সর্বাধিক চাকরির পন্থা তৈরি করি। এর পরই ট্রাম্পের পক্ষ থেকে আসে ঝাঁজালো মন্তব্য।

ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে ফক্স নিউজকে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে ওবামার ঐসব দাবিকে মিথ্যা বলে উল্লেখ করা হয়। বলা হয়, ট্রাম্পের কারণেই আমেরিকার অর্থনীতিতে সফলতা এসেছে। পরবর্তীতে ট্রাম্প ওবামার টুইটের কড়া সমালোচনা করেন। টুইটারে তিনি লিখেন, ওবামা এখন ট্রাম্প প্রশাসনের মার্কিন অর্থনৈতিক সমৃদ্ধির সফলতার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি চাকরি সংখ্যা বলে ট্রাম্প উল্লেখ করেন।