এএফসি অ্যাগ্রোর বন্ড অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের ১০০ কোটি টাকার জিরো কুপন বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় এলবি গ্র্যাচুইটি অপরচুনিটিস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের ১০০ কোটি টাকার সম্পূর্ণ রিডেম্বল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।