রোগ সংক্রমণ থেকে যেভাবে রেহাই পাওয়া সম্ভব

যে কোনো ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ে ধুলাবালি, ময়লা-আবর্জনার মাধ্যমে। ঢাকা নগরীর অধিকাংশ এলাকায় ধুলাবালি ও আবর্জনার ছড়াছড়ি। বিশেষ করে বাড়িঘর-ভবন নির্মাণের নামে রাস্তা দখল করে ইট, বালু, রড, সিমেন্ট রাখা; রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে মাছ-মুরগিসহ নানা পণ্যের বাজার বসানো; রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়াও রাস্তা বা রাস্তার পাশে আবর্জনার স্তূপ পরিবেশকে নোংরা ও দূষণ করছে। আর এ থেকেই রোগ বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন থেকে দশজন, আবার দশজন থেকে শত শত, হাজারো মানুষের মধ্যে রোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং রাস্তাসহ বিভিন্ন এলাকা নিয়মিত পরিষ্কার রাখা হলে রোগ সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। রোগ সংক্রমণ সতর্কতা ও প্রতিরোধের পূর্ব শর্ত হলো, সমস্ত এলাকা  পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। পরিচ্ছন্নতার বিকল্প কিছুই নাই। যতদিন রাস্তায় বালি, ধুলাবালি ও আবর্জনা ফেলে রাখা হবে, রাস্তায় প্রস্রাব করা হবে, ড্রেন উন্মুক্ত রাখা হবে ততদিন নাগরিকদের নানান ধরনের জটিল রোগে ভুগতেই হবে। অন্য কোনো সতর্কতা অবলম্বনে কাজ হবে না।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা