মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে দেলোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আ. মাজেদ ফকিরের ছেলে।
এ ব্যাপারে মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর শওকত আনোয়ার ইসলাম জানান, বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। তাত্ক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।