চট্টগ্রাম অফিস
নগরীর আগ্রাবাদ এলাকায় সরকারি সিএন্ডবি কলোনিতে অভিযান পরিচালনা করে ১২৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
এ বিষয়ে তিনি জানান, কলোনির আটটি বিল্ডিংয়ের সবকটিকে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বসবাস অযোগ্য হিসেবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু কয়েক জন অসাধু বহিরাগত খালি থাকা বাসাগুলো ভাড়া দিয়ে অবৈধ টাকা আয়ের উত্স হিসেবে ব্যবহার করছে। গ্যাসের পাইপসহ যন্ত্রাংশ বহুলাংশে জরাজীর্ণ যে কোনো সময় বিস্ফোরণের সম্ভাবনা ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্যাসের মেইন লাইনসহ ১২৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।