শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম রিহান বিশ্বাস (২২) নামে এক কলেজছাত্রকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানান, পূর্বশত্রুতার কারণে ঐ ছাত্রকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনার সঙ্গে জড়িত থাকায় আশরাফুল শেখ (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলাও রুজু হয়েছে।