কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সিনাবহ বাজারস্থ সরকার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক রাখাল দেবনাথ জানান, তার নামে থানায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আরো একটি মামলা হয়েছে। তাকে গাজীপুর কোর্ট-হাজতে প্রেরণ করা হয়েছে।