স্টাফ রিপোর্টার, রংপুর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর ও গাইবান্ধার প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার ও সহযোগীদের সমন্বয়ে চলমান কাজ বাস্তবায়ন বিষয়ে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রংপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেনহাজুল হক।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুরের সহকারী প্রকৌশলী মাসুদ রানা, মেহেদী হাসান, তৌরিদ সরকার প্রমুখ। সভায় নির্মাণাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।