নারী অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল মুম্বাইয়ে

পুরুষদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর এবার ভারতের পাঁচটি শহরে এ বছরের শেষে অনুষ্ঠিত হবে এই বয়সসীমার নারীদের বিশ্বকাপ। ২ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ২১ নভেম্বর ফাইনাল হবে মুম্বাইয়ে। এই টুর্নামেন্টের অফিশিয়াল স্লোগান হলো ‘কিক অফ দ্য ড্রিম’। স্বাগতিক ভারতের অনূর্ধ্ব ১৭ দলের মেয়েদের খেলাগুলো পড়েছে আসামের গৌহাটিতে। অপর চার শহরের মধ্যে আছে ফুটবল পাগল কলকাতাসহ আহমেদাবাদ, ভুবনেশ্বর। ভারতসহ ১৬টি দেশ ৩২টি ম্যাচ খেলবে এই বিশ্বকাপের ট্রফির জন্য। ফিফার মুখ্য মহিলা ফুটবল কর্মকর্তা সারাই বারেমান জানান, টুর্নামেন্টটিকে মেয়েদের উত্সাহিত করার মঞ্চ হিসেবেও দেখা হচ্ছে ভারত তথা গোটা বিশ্বের মহিলাদের জন্য। ভারতের দলটি বর্তমানে ইস্তাম্বুল সফরে আছে।