মিথ্যা তথ্য দেওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা

ইত্তেফাক রিপোর্ট

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলাটি করেন। দুদক আইনে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এর আগে গত ৪ ডিসেম্বর এ মামলাটি দায়েরের অনুমোদন দেয় কমিশন। দুদক সূত্র জানায়, ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলার তথ্য ‘মিথ্যা’ প্রমাণিত হওয়ায় এ মামলা করা হয়। একই সঙ্গে এস কে সিনহাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুদক।