নির্বাচনী কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা রানার আপ প্রার্থীর

আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুলাহ নির্বাচনী কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। গতকাল জারি করা এক ডিক্রিতে এই নির্দেশ জারি করেন। এর আগের দিন দেশটির নির্বাচন কমিশন প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ফের প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করে। আব্দুল্লাহ আব্দুল্লাহ দ্বিতীয় স্থান লাভ করেন। তিনি বলেছেন, তার সমর্থিত সরকার এমন সময়ে রাজনৈতিক সংকট তৈরি করছে যখন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে একটা চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আব্দুল্লাহ আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা বিভাগ জানায়, তারা জানতে পেরেছেন যে নির্বাচনী কর্মকর্তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়। -আল জাজিরা