ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরু হচ্ছে ১৭ মার্চ। বিচারে শুনানির প্রথম দিনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আদালত। নির্বাচনের দু্্ই সপ্তাহ পর নেতানিয়াহুর বিচার শুরু হচ্ছে। তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আছে। ইসরাইলের আইন অনুযায়ী, একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কেবল আদালতে অভিযুক্ত হলেই পদত্যাগ করবেন। তবে তার আপিলের সব সুযোগ আছে। -আল জাজিরা