পাকিস্তানে ক্রিকেটের পক্ষে সাঙ্গাকারা

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে সপ্তাহব্যাপী সফরসূচি শেষ করার পর ক্লাবটির সভাপতি কুমার সাঙ্গাকারা বলেছেন, তিনি খুশি হবেন আন্তর্জাতিক দলগুলো যদি পাকিস্তান সফর করে। সেখানে তিনি চমত্কার সময় কাটিয়েছেন বলেও উল্লেখ করেছেন। এই সফরকালে এমসিসি ক্লাব স্বাগতিক পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার ও মুলতান সুলতানসের বিপক্ষে টি-২০ ম্যাচে জিতলেও ৫০ ওভারের ম্যাচে হেরে গেছে পাকিস্তান শাহিনের কাছে। এ সময় ৪২ বছর বয়সি এই লংকান সাবেক ক্রিকেটার বলেন, ‘লাহোরে আমরা চমত্কার সময় কাটিয়েছি। নিরাপত্তা ছিল অসাধারণ। এই খবরটি আমি গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এখানে অংশ নেওয়া খেলোয়াড়রাও নিজ দেশে ফিরে গিয়ে এখানে অবস্থানকালে তাদের চমত্কার নিরাপত্তার বিষয়টি সবাইকে জানাবে। এটি ছিল পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার একটি উদ্যোগ।’