ফুলবাড়ীতে সড়ক প্রশস্তের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ কাজে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়স্থ উত্তর-দক্ষিণ-পশ্চিম কোনের রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার এই দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

স্থানীয় ঢাকা মোড় এলাকার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর এ মানববন্ধন হয়। এ সময় দাবির সমর্থনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা জাকিউর রহমান চঞ্চল, মোহাম্মদ আলী আজাহার দয়াল, শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ। বক্তারা বলেন, সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আঞ্চলিক মহাসড়ক প্রস্তুতকরণের কাজ চলছে। ফুলবাড়ী-দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ কাজে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়স্থ উত্তর-দক্ষিণ-পশ্চিম কোনের রাস্তা প্রশস্ত করা না হলে ঐ এলাকায় প্রতিনিয়ত ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটতে থাকবে। এতে যানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য গত ৩ ফেব্রুয়ারি এলাকাবাসী জেলা প্রশাসক, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে আবেদন করেন।