বর্ণমালা হাতে হাজারো শিক্ষার্থীর সমবেত কণ্ঠে পরিবেশিত হলো অমর একুশের কালজয়ী গান : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। মুজিববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু উপজেলা শহিদ মিনার চত্বরে গানটি পরিবেশন করে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, মুজিববর্ষে ভাষা সৈনিকদের সম্মান জানানো এবং শিক্ষার্থীদের মাধ্যমে ভাষা আন্দোলনের তাত্পর্য সর্বস্তরে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।