নওগাঁয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এলাকায় আনন্দ শোভাযাত্রা

নওগাঁয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় বুধবার সন্ধ্যায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে নওগাঁ জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। নিয়ামতপুরে বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদের পক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। প্রজ্ঞাপন প্রাপ্তির কথা নিশ্চিত করে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, শিগগিরই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য এরই মধ্যে দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে।