সৈয়দপুরে মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

উপজেলার হাজারীহাট স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বুধবার মাদককে লাল কার্ড দেখিয়েছেন। তারা প্রতিষ্ঠানের মাঠে এক বিশাল সমাবেশে ‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ গড়ার’, মুজিববর্ষের দীক্ষা মাদকমুক্ত পরিবেশ, হেসে খেলে নেব শিক্ষা, এ রকম নানা স্লোগানসহ প্ল্যাকার্ড প্রদর্শন করেন।  সমাবেশে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুত্ফর রহমান চৌধুরী, প্রভাষক বাবর আলী, সহকারী শিক্ষক আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। ব্যতিক্রম এই সমাবেশে হাজারীহাট স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।