ভোলায় বনবিড়াল উদ্ধার

ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়ন থেকে বিপন্ন প্রজাতির একটি বনবিড়াল উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। বুধবার বিকালে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকার রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে বনবিড়ালটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বনবিড়ালটি ভোলার বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ভোলার রেন্টাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত সদস্যরা বুধবার বিকালে বনবিড়ালটি মেশিন রুমে দেখতে পায়। এ সময় সবাই মিলে বিড়ালটি আটক করে বন বিভাগে খবর দেয়। পরে তারা বনবিড়ালটিকে উদ্ধার করে বাঘমারা এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করেন। তবে বিপন্ন প্রজাতির এ বনবিড়াল খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।