শামসুন্নাহার রহমান পরাণ স্মৃতি পদক পেলেন তিন নারী

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য এ বছর তিন জন পাচ্ছেন বেসরকারি সংস্থা ‘ঘাসফুল’ এর প্রতিষ্ঠাতা, মহিয়সী শামসুন্নাহার রহমান পরাণ স্মরণে প্রবর্তিত ‘শামসুন্নাহার রহমান পরাণ স্মৃতি পদক-২০২০’।

পদক বিজয়ীরা হলেন—সমাজসেবায় রাজিয়া সামাদ ডালিয়া, নৃ-গোষ্ঠীর সফল উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা ও তৃণমূলে সফল উদ্যোক্তা মোমেনা বেগম। শনিবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিলনায়তনে স্মরণানুষ্ঠানে বিশিষ্ট তিন নারীকে পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে পরাণ রহমান স্মরণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন মুখ্যসচিব ও ব্র্যাকের উপদেষ্টা মো. আবদুল করিম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ঘাসফুল এর প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী এবং সভাপতিত্ব করবেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী।