এওজবালিয়া ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই ইউনিয়ন পরিষদের সদস্যের সমর্থকদের মধ্যে বুধবার রাত ১০টার দিকে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। এ সময় সাবেক ইউপি সদস্য (মেম্বার) বেলাল হোসেনের ছেলে ফয়সাল (১৯) গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহতের বাবা বেলাল হোসেন বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য স্বপন ও তার ছেলে ইমরানকে এজাহারভুক্ত এবং আরো ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে ইউনিয়নের দুম্বা পাটোয়ারী বাজারে এ ঘটনা ঘটে। সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।